
অনলাইনে বেচাকেনায় প্রতারণা বাড়লেও বিদ্যমান ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এ ডিজিটাল কমার্সের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত নেই। এ কারণে আইনটি সংশোধন করে ডিজিটাল কমার্সকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান তিনি।
গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ক কর্মশালায় জহিরুল ইসলাম বলেন, অনলাইনে কোনো অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবস্থা নেয়। তবে অনেক ক্ষেত্রে তথ্য-প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

