
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সমাবেশ বক্তারা বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য থেকে শুরু করে পরিবহন ও কৃষিখাতে যে চরম সংকট তৈরি হয়েছে তার দায়ভার সরকারকেই নিতে হবে।
“সাধারণ মানুষের পকেট কেটে বিভিন্ন খাতের অব্যবস্থাপনা ও লুটপাটের দায় চাপানোর নীতি দেশের জনগণ আর মেনে নেবে না।”
তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা না হলে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে ও রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- দলটির মহানগর সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্য সচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, শাহেদ ইকবাল চৌধুরী, মোহাম্মদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জামালখান মোড় হয়ে চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয়।
bdnews24