
প্রশ্ন: একজন নারীর জন্য তার বাবার খালু কি মাহরাম? বাবার খালুর সঙ্গে পর্দা করতে হবে? বাবার খালুর সঙ্গে কি তার বিয়ে জায়েজ?
উত্তর: নারীর জন্য তার বাবার খালার স্বামী বা খালু মাহরাম নন; তিনি গায়রে মাহরাম। তার সঙ্গে পর্দা করতে হবে, একা সফর করা যাবে না। কারণ বাবার খালুর সঙ্গে সরাসরি রক্তের সম্পর্ক বা বংশীয় সম্পর্ক থাকে না। তার সঙ্গে আত্মীয়তা বাবার খালার সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণে।
