• সোম. সেপ্টে. 21st, 2026

৭ বছরে ২৪৫০ বিঘা জমির মালিক

Bytrendnews

সেপ্টে. 21, 2026


দরপত্র পাহারা দিতেন শামীম

ছয় ফুট চার ইঞ্চি উচ্চতার সুদর্শন নিশান মাহমুদ শামীম সরকারি রাজেন্দ্র কলেজে পড়াশোনার সুবাদে ২০১৫ সালে জেলা ছাত্রলীগের সভাপতি হন। তিনি ছিলেন মোশাররফ হোসেনের এপিএস ফোয়াদের অনুসারী। ফরিদপুরে যে সরকারি দপ্তরে ঠিকাদারি কাজ হতো, সেখানেই পাহারা বসাতেন তিনি। নিজেদের লোক ছাড়া অন্য কেউ যাতে দরপত্র কিনতে বা ফেলতে না পারেন, সেটা নিশ্চিত করতেন তিনি। এ জন্য হেলমেট বাহিনী নামে তাঁর একটি বাহিনী ছিল, এই বাহিনী নিয়ন্ত্রণ করতেন ফোয়াদ। তাঁর নির্দেশেই চলত পুরো বাহিনী। শামীম স্বীকার করেন, ২০১৯ সালের ২২ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম চৌধুরীর ওপর হামলায় তিনি জড়িত ছিলেন। মানি লন্ডারিং মামলায় ২১ আগস্ট পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

জমি কেনার নামে দখল

ফরিদপুরের অনেক মানুষ অভিযোগ করেছেন, বরকত-রুবেলরা জমি কেনার নামে দখল করতেন। যে জমি পছন্দ হতো, সেটা বিক্রি করতে না চাইলেও যেকোনোভাবে সেই জমি তাঁরা কবজা করতেন। কেউ জমি বেচতে রাজি না হলে তাঁর জমিতে রাতারাতি বালু ফেলে বিক্রির জন্য চাপ দিতেন। আবার কোনো কোনো জমির মালিকের আত্মীয়কে দিয়ে মামলা করিয়ে জমির মালিককে জেলে ঢোকাতেন। এসব ঘটনায় পুলিশের কাছে গিয়ে কেউ প্রতিকার পেয়েছে এমন নজির নেই।

ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম সিকদার বাইপাসে সাড়ে ৫ শতাংশ জমি কেনেন। ওই জমির ওপর চোখ পড়ে রুবেল-বরকতের। ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘একদিন রুবেল আমাকে ফোন করে তাঁর অফিসে ডেকে নিয়ে একটি দলিলে সই করতে বলেন। প্রাণের ভয়ে সই করে চলে আসি। পরে জানতে পারি, তাঁরা জমিটির মালিক হয়েছেন হেবামূলে। দলিল হেবা করতে হলে আত্মীয় হতে হয়। অথচ বরকত–রুবেলের সঙ্গে তাঁর কোনো আত্মীয়তা নেই।’

ফরিদপুর শহরতলির বাইপাস–সংলগ্ন ব্রাহ্মণকান্দা গ্রামে বিধবা যমুনা রানী নিয়োগী নিজের ৩৭ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। কথাও হয় জমির ক্রেতাদের সঙ্গে। দাম ঠিক হয় প্রতি শতাংশ সাড়ে তিন লাখ টাকা। এ খবর বরকত ও রুবেলদের কাছে চলে যায়। এরপর সেই জমি ২ লাখ ২০ হাজার টাকা শতাংশ দরে বিক্রি করতে বাধ্য হন তিনি। রানী নিয়োগী বলেন, ‘জমির চেয়ে প্রাণ বড়। সে কারণে আর কথা বলিনি।’

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী নাসরিন আক্তার ২০১১ সালে বাইপাস এলাকায় ৫ শতাংশ জমি কেনেন ১৮ লাখ টাকা দিয়ে। সেই জমি রুবেল-বরকতদের কাছে বাধ্য হয়ে বিক্রি করেন মাত্র পাঁচ লাখ টাকায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।