• রবি. সেপ্টে. 20th, 2026

‘ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা’ গড়ে তোলার কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Bytrendnews

সেপ্টে. 20, 2026



‘ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা’ গড়ে তোলার কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৪৮তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।


নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published :

07 Sep 2026, 08:28 PM


Updated :
19 Sep 2026, 02:28 PM

নবীন চিকিৎসকদের প্রযুক্তিবান্ধব ও গবেষণামুখী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

তিনি বলেছেন, “সরকার আধুনিক ও জনবান্ধব ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। আগামী কয়েক দশক জনগণের জন্য নিরবচ্ছিন্ন ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে নবীন চিকিৎসকদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৪৮তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রতিমন্ত্রী এসব কথা বলেন৷

মুহিত বলেন, “চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নিরাপত্তার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন ও সক্রিয়। এজন্য ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।”

নবীন চিকিৎসকদের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “এ বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটের যথাযথ বাস্তবায়নে এখন আপনারাও অংশীদার। তাই আজ থেকে যে স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে আপনারা যুক্ত হচ্ছেন, সেটিকে আরো উন্নত ও যুগোপযোগী করে গড়ে তোলার দায়িত্বও আপনাদের।

“আমাদের বিশ্বাস করতে হবে—আমরা একটি টিম হিসেবে আগামী চার-পাঁচ বছরের মধ্যে এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারব, যেখানে আপনাদের পুরো কর্মজীবন হবে একটি সুন্দর, সুগঠিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থার অংশ। একইসঙ্গে রোগী ও চিকিৎসকদের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন উপস্থিত ছিলেন৷ 



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।