
টিউশন ফি ছাড়া আন্তর্জাতিক মানের পড়াশোনার জন্য চাইলে আপনিও জার্মানিকে বেছে নিতে পারেন। অন্য বিষয়ের মতো জার্মানিতে টেক্সটাইলে মাস্টার্স করার করার মতো খুব বেশি অপশন না থাকলেও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে খুব কম খরচে মাস্টার্সে ভর্তির সুযোগ আছে।
বিদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির বেশির ভাগ বিশ্ববিদ্যালয় ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইউনিএসিস্ট নামের একটা প্রতিষ্ঠানের সাহায্য নেয়, যারা আবেদনপ্রক্রিয়ার সব বিষয় যাচাই-বাছাই করে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের যোগ্যতা সম্পর্কে প্রতিবেদনে দাখিল করে। বিশ্ববিদ্যালয় সেই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের অফার লেটার দেয়।