• রবি. সেপ্টে. 20th, 2026

ধ্বংসের পথে জলবায়ু তহবিলের টাকায় গড়া বোটানিক্যাল গার্ডেন

Bytrendnews

সেপ্টে. 20, 2026


২০১৩ সালের ৫ জুলাই পরিবেশবান্ধব এই উদ্যানের উদ্বোধন করেন তৎকালীন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। এর পর থেকে স্থানীয় লোকজন ও শিক্ষার্থী, গবেষকদের জন্য উদ্যানটি উন্মুক্ত করা হয়।

জলবায়ু তহবিলের টাকায় করা উদ্যানের এমন হাল কেন, জানতে চাইলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠার পর থেকে বোটানিক্যাল গার্ডেনটি সরকারি গেজেটভুক্ত না হওয়ায় কোনো জনবল নিয়োগ এবং রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দ করা যাচ্ছে না। যে কারণে উদ্যানটির এমন চেহারা।

এখন ২৫০ একর বনভূমি নিয়ে মিরপুর বোটানিক্যাল গার্ডের আদলে রামুর এই বোটানিক্যাল গার্ডেনটি গড়ে তোলার পরিকল্পনা চলছে বলে জানান সরওয়ার আলম। তিনি বলেন, এ প্রকল্পের আওতায় আগের ৬৫ একরের বোটানিক্যাল গার্ডেনের সংস্কার, উন্নয়নকাজসহ বিরল ১০০ প্রজাতির বিভিন্ন ফুল ও ফলের চারা রোপণ করা হবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।