
Published :
20 Sep 2026, 01:38 AM
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ অংশে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
“আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে সেখানে ট্রাকটির চালক ও সহকারী কাউকে পাওয়া যাযনি।”
তিনি বলেন, কীভাবে আগুনের শুরু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ভিডিও যাচাই করে দেখা হবে কীভাবে ঘটনাটি ঘটেছে।
রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা এবং কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানোর মধ্যে সিরাজগঞ্জে ট্রাকে আগুনের এ খবর এল।