• শুক্র. সেপ্টে. 18th, 2026

‘অ্যাটলাস ইভি’র চার বৈদ্যুতিক মোটরসাইকেল বাজারে

Bytrendnews

সেপ্টে. 17, 2026


বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) অধীন এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) দেশে বৈদ্যুতিক মোটরসাইকেল সংযোজন ও উৎপাদনের উদ্যোগ নিয়েছে। এতে চীনের ঝেজিয়াং লুইউয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের সঙ্গে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) ও প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি রয়েছে। স্থানীয়ভাবে বৈদ্যুতিক মোটরসাইকেল সংযোজন ও উৎপাদনের মাধ্যমে দেশের বৈদ্যুতিক বাহন খাতের বিকাশ এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থাকে এগিয়ে নেওয়াই এর অন্যতম লক্ষ্য।

উদ্যোগটির অংশ হিসেবে ৫ নভেম্বর ২০২৫ থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অ্যাটলাস ইভি বাজারজাত করছে। সম্প্রতি তারা বাজারে এনেছে নতুন মডেলের চারটি অ্যাটলাস ইভি। মডেলগুলো হলো এস৭০, এস৮০, এস৯০-এ এবং এস১০০।

দৈনন্দিন শহুরে চলাচল থেকে শুরু করে তুলনামূলক দীর্ঘ দূরত্বের যাতায়াত—ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী মডেলগুলোয় রাখা হয়েছে ভিন্ন ভিন্ন মোটর, ব্যাটারি, রেঞ্জ ও অন্যান্য ফিচার।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।