
বিশ্বজুড়েই আলুর ব্যাপক চাহিদা আছে। ২০২২ সালে কোন দেশ কত আলু উৎপাদন করেছে, তার ভিত্তিতে শীর্ষ আলু উৎপাদনকারী দেশগুলোর একটি তালিকা তৈরি করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এই তালিকার শীর্ষে আছে চীন, ভারত, ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, বাংলাদেশ, ফ্রান্স, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আলু উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর তথ্য প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো।