
গবেষণা ও উন্নয়ন প্রকল্প, জ্ঞান বিনিময় ও কর্মশালা, ইন্টার্নশিপ প্রোগ্রাম, চাকরির বিজ্ঞপ্তি ও রেফারেল এবং চাকরি মেলা আয়োজনের লক্ষ্যে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।
সিঙ্গার বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুয়েটের উপাচার্যের দপ্তরে এই চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, সহ-উপাচার্য অধ্যাপক এ হাসিব চৌধুরী, রিসার্চ অ্যান্ড ইনভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম এবং সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এইচ এম ফাইরোজ, মানবসম্পদ পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, কারখানা পরিচালক হাকান অলতিনিসিক প্রমুখ। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।