
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে আজ শনিবার রাজধানী ডাবলিনে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো সমস্যা তৈরি করতে চাই না। তবে আমি আপনাদের বলব, আমি আয়ারল্যান্ডকে এক দেখতে চাই।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি যেভাবে বিষয়টি দেখি, শেষ পর্যন্ত তা ঘটবেই। আমার মনে হয়, এটি একটি দারুণ ব্যাপার হবে।’
তবে এ বিষয়ে যুক্তরাজ্যের মতামত গুরুত্বপূর্ণ বলেও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এখন যুক্তরাজ্যকে এ বিষয়ে কিছু বলতে হবে। তবে আমার মনে হয়, এটি একটি চমৎকার ব্যাপার হবে।’