
শহরে দিন দিন কমছে সবুজ। তাপমাত্রা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ—এসব কোনো খবরই এখন আর নতুন নয়। এত কিছুর পরও প্রতিনিয়ত মানুষ শহরমুখী হচ্ছে, বাড়ছে পরিবেশ দূষণ। এসব সমস্যার সমাধানের জন্যই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল ‘নিউরাল নিনজাস’ তৈরি করেছে এক বিশেষ প্রকল্প, নাম ‘আর্বানোভা’। এই প্রকল্পের সুবাদে সম্প্রতি অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ডাটা সায়েন্স অলিম্পিয়াড-২০২৫’-এ তারা পেয়েছে ব্রোঞ্জ পদক।
নিউরাল নিনজাস দলে দলনেতা অপূর্ব কুমার ছাড়াও ছিলেন দীপংকর মিত্র ও আবরার ফাইয়াজ। তবে ডকুমেন্টেশন ও রিসার্চের কাজে সাহায্য করেছেন বাংলাদেশি তিন শিক্ষার্থী—নির্ঝর সরকার, মোহাম্মদ আলী ও রাজেশ আহমেদ।