
বর্তমানে করলা, কাঁকরোল ও চিচিঙ্গা প্রায় শেষ পর্যায়ে। এখন বরবটি, লাউ ও বেগুন তোলা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে দুই ধরনের শিম তোলা শুরু করবেন চাষিরা। এ ছাড়া আদা, মিষ্টিকুমড়া, চালকুমড়া, কলা, ঢ্যাঁড়শ, ফুলকপি, পটোল, পাতাকপি, টমেটো, গাজর, ধনেপাতার চাষ করা হচ্ছে। বাড়ির সবাই মিলে চাষাবাদ করেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সীমান্ত সড়ক থেকে মাত্র ৩০০ মিটার উত্তরে পাহাড়ের ঢাল ঘেঁষে গোমড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা। রাস্তার দুই পাশে আবাদ ছাড়া কোনো জমি পতিত নেই। পাহাড়ের ঢাল, বাড়ির আঙিনা, উঠোন—সব জায়গাতেই সবজি চাষ করা হয়েছে।