• বুধ. সেপ্টে. 16th, 2026

জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের

Bytrendnews

সেপ্টে. 16, 2026


সরকারের কর অবকাশ সুবিধা, শুল্ক ছাড় ও শতভাগ পুঁজি প্রত্যাহারের সুবিধার কথা উল্লেখ জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

বৃহস্পতিবার (১৮ জুন) জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ বিজনেস সেমিনারে এ আহ্বান জানান রাষ্ট্রদূত।

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ও জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। দূতাবাসে আয়োজিত এ সেমিনারে জাপানি ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী পর্বে রাষ্ট্রদূত মো. দাউদ আলী তার বক্তব্যের শুরুতে বাংলাদেশ-জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও বিশ্বমানের অবকাঠামো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কগুলোর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে।

এসময় তিনি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বৃহৎ পরিসরে বিনিয়োগ করার আহ্বান জানান। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতা এবং বাংলাদেশের বিশাল দক্ষ যুবশক্তির সমন্বয়ে দুই দেশই যৌথভাবে লাভবান হতে পারে।

সেমিনারে বাংলাদেশে ব্যবসার উদীয়মান সুযোগ ও সম্ভাবনাগুলোর ওপর দুটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর মুহাম্মদ সফিউল আজম এবং কমার্শিয়াল কাউন্সেলর মোরারজী দেশাই বর্মন।

তারা বাংলাদেশের বিনিয়োগ নীতি, কৌশলগত সুবিধা, বিভিন্ন খাতের টেকসই উন্নয়নের চিত্র এবং তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সম্ভাবনাময় রপ্তানি পণ্য যথা চামড়া ও পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস ও প্লাস্টিক শিল্প বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে সাম্প্রতিক স্থানীয় উন্নয়ন এবং বিনিয়োগের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তারেক রফি ভূঁইয়া জুন। এছাড়াও, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের বাস্তব অভিজ্ঞতা থেকে জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত হওয়ার সম্ভাবনার বিষয়টি সেমিনারে গুরুত্বের সাথে তুলে ধরেন সান কোং লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও শুম্পেই নাকাসোনে।

এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।