• বুধ. সেপ্টে. 16th, 2026

বুয়েটের সঙ্গে যৌথ গবেষণার জন্য ৫ বছরের চুক্তি করল পেট্রোবাংলা

Bytrendnews

সেপ্টে. 16, 2026


শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ কার্যক্রম বাড়াতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আজ বৃহস্পতিবার পেট্রোবাংলার সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পরে পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষ লাভবান হবে। এ ছাড়া জনবলের পেশাগত দক্ষতা উন্নয়ন, যৌথ গবেষণামূলক কার্যক্রম গ্রহণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।