• বুধ. সেপ্টে. 16th, 2026

সেমিকন্ডাক্টরশিল্পের উন্নয়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষণাকেন্দ্র চালু

Bytrendnews

সেপ্টে. 16, 2026


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। বিএসআইএর সভাপতি ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার মূল বক্তব্য দেন। তিনি দেশীয় সক্ষমতা উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা ও রপ্তানিমুখী সেমিকন্ডাক্টরশিল্প গঠনের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড ক্রেস্টের প্রধান শিল্প সহযোগী হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

ক্রেস্ট প্রতিষ্ঠিত হয়েছে একটি জাতীয় গবেষণাকেন্দ্র হিসেবে, যার মূল লক্ষ্য উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি, যার মধ্যে রয়েছে এআইকেন্দ্রিক চিপ ডিজাইন, ভিএলএসআই সিস্টেম, রোবোটিকস, উপকরণ বিজ্ঞান, প্যাকেজিং ও টেস্টিং ও ভবিষ্যৎ হার্ডওয়্যার প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে একটি বিশেষ ভিডিও বার্তায় বক্তব্য দেন গ্লোবালফাউন্ড্রিজের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রাশেদ। তিনি সমন্বিত জাতীয় দৃষ্টিভঙ্গি, শক্তিশালী বিশ্ববিদ্যালয়-শিল্প সংযোগ এবং গবেষণা মানবসম্পদে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, বৈশ্বিক সেমিকন্ডাক্টর–প্রবণতা ও পরিবর্তনশীল সাপ্লাই চেইনের বাস্তবতার সঙ্গে ক্রেস্ট একটি সময়োপযোগী ও কৌশলগতভাবে সঠিক উদ্যোগ।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।