
নেটওয়ার্কিং কীভাবে শুরু করবেন, জানেন না ৫৩ শতাংশ
পেশাগত নেটওয়ার্কিং শুরু করার বিষয়েও অনিশ্চয়তায় রয়েছেন তরুণদের বড় একটি অংশ। জরিপে ৫৩ শতাংশ জেন–জি পেশাজীবী জানিয়েছেন, কীভাবে পেশাগত নেটওয়ার্কিং শুরু করবেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
তবে পেশাগত যোগাযোগ যে ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, গবেষণায় তারও প্রমাণ মিলেছে। লিংকডইনের তথ্য অনুযায়ী, ২৭ শতাংশ জেন–জি পেশাজীবী অনলাইন পেশাগত কমিউনিটির মাধ্যমে তাঁদের পরবর্তী সুযোগ খুঁজে পেয়েছেন।
তরুণদের সঙ্গে যোগাযোগে নতুন কৌশল
জেন–জি শুধু কর্মক্ষেত্রের নতুন প্রজন্ম নয়, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জরিপে প্রায় ৯০ শতাংশ মার্কেটার বলেছেন, ভবিষ্যৎ ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য তরুণ সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করা গুরুত্বপূর্ণ।