• সোম. সেপ্টে. 14th, 2026

পঞ্চগড়ে নারীকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ, কারাগারে ৩

Bytrendnews

সেপ্টে. 14, 2026


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক নারীকে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী দেবীগঞ্জ থানায় মামলা করলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে পঞ্চগড়ের আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিম ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার তিনজন হলেন—চর সোনাপোতা আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা আব্দুল হক (৫০), সুজন ইসলাম (১৯) ও চাঁন মিয়া (৩২)।

কোর্ট জিআরও মো. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার রাত ১০টার দিকে দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের চর সোনাপোতা আশ্রয়ণ প্রকল্পে ওই নারীকে নির্যাতন করা হয়। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে দেবীগঞ্জ থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেন তিনি।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই নারীকে মারধর করে চুল কেটে দেওয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখের নিচের সারির কয়েকটি দাঁত ভেঙে যাওয়ার কথাও এতে উল্লেখ করা হয়েছে।

মোবাইল ফোনসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ওই নারী।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তিনজনকে গ্রেপ্তার করেছি আমরা। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।