
সম্মেলনের প্রথম দিন ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে উদ্বোধনী পর্ব, পারিবারিক সমাবেশ ও নৈশভোজ। এ পর্বে চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পী নকীব খান।
দ্বিতীয় দিন ২৭ সেপ্টেম্বর (রোববার) সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে চিকিৎসকদের দিনব্যাপী পেশাগত ও বৈজ্ঞানিক অধিবেশন। এতে অভিজ্ঞ প্রবাসী চিকিৎসকেরা মূল বক্তা, আলোচক ও প্যানেল সদস্য হিসেবে বক্তব্য দেবেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ ও বৈজ্ঞানিক অধিবেশনটি ‘রয়েল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্স’-এর পেশাগত অবিচ্ছিন্ন মানোন্নয়ন কার্যক্রম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিপ্রাপ্ত।