• বুধ. অক্টো. 28th, 2026

সিসাদূষণ রোধে সচেতনতা বাড়াতে কাউনিয়ায় আলোচনা সভা

Bytrendnews

অক্টো. 28, 2026


Published : 27 Oct 2026, 06:30 PM

Updated : 27 Oct 2026, 06:30 PM

সিসাদূষণ রোধে সচেতনতা বাড়াতে রংপুরের কাউনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক সিসাদূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সহায়তায় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন পিস ইয়ুথ নেটওয়ার্ক এই আয়োজন করে।

সভায় সিসাদূষণের ক্ষতিকর দিক তুলে ধরে এর দূষণ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে স্থানীয় তকিপল বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

প্রতিবেদকের বয়স: ১১। জেলা: রংপুর।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।