
Published : 27 Oct 2026, 08:00 PM
সিসাদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে লালমনিরহাটে আলোচনা সভার পাশাপাশি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
আন্তর্জাতিক সিসাদূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন পিস ইয়ুথ নেটওয়ার্ক এই আয়োজন করে। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
শনিবার সদর উপজেলার চর গোকুন্ডা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চর গোকুন্ডা উচ্চ বিদ্যালয় ও চর গোকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
সভায় মানবদেহ, শিশু স্বাস্থ্য ও শিশুর মস্তিষ্কে সিসাদূষণের প্রভাব ও এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে তিস্তা বাসস্ট্যান্ড ও স্থানীয় বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্রতিবেদকের বয়স: ১১। জেলা: লালমনিরহাট।