• মঙ্গল. অক্টো. 27th, 2026

লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল

Bytrendnews

অক্টো. 27, 2026


যেহেতু অনেক দেশের অনেক শহরে বিক্ষোভ চলছে—এ কারণে অসন্তোষের কারণ এবং দাবিদাওয়াও বহু ধরনের। তবে যোগসূত্রও গোপন নেই। মূলত রাষ্ট্র ও সরকারের অর্থনৈতিক নানা নীতির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কোথাও গৃহায়ণ নীতি, কোথাও নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নামছে মানুষ। ইউরোপীয় দেশগুলোর প্যালেস্টাইন নীতির বিরুদ্ধেও অনেক ব্যানার নেমেছিল। অনেক স্থানেই মিছিল থেকে ফ্যাসিবাদ এবং উগ্র-দক্ষিণপন্থীদের বিরুদ্ধে স্লোগান উঠছে।

ইতালিতে ১৬ অক্টোবর ছিল বিক্ষোভকারীদের ‘নো মেলোনি ডে’। সেখান থেকে সমর খাতে মেলোনি সরকারের ব্যয় বরাদ্দের বিরোধিতা করা হয়। মেলোনি স্কুলে অ-ইতালীয়দের সংখ্যা কমানোর যে উদ্যোগ নিয়েছে, তাতেও আপত্তি উঠেছে। রোমে আন্দোলনের ওপর দমন–পীড়ন হয়েছে অত্যধিক।

বার্লিনে দেখা গেছে, বাধ্যতামূলক সামরিক শিক্ষার বিরোধিতা করছে শিক্ষার্থীরা। স্পেন ও পর্তুগালে বিক্ষোভে বড় হয়ে উঠেছে বাসস্থান–সংকটের দিক। সেখানে বাড়িভাড়ার সমস্যা নিয়ে আগে থেকে রাজনৈতিক কথাবার্তা চলছিল। ইউরোপে সম্প্রতি বসতবাড়ির খরচ অনেক বেড়ে গেছে। স্পেনে সেপ্টেম্বর থেকে এ নিয়ে আন্দোলন চলছিল। এবারের বিক্ষোভের তোড়ে প্রধানমন্ত্রী ২৯ নভেম্বর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন।

আলবেনিয়াতে শিক্ষা শেষে কাজের স্বল্পতা ছিল বড় বিষয়। সেখানে আন্দোলনের আরেকটি প্রধান প্রসঙ্গ হলো উন্নয়নের নামে একটা দ্বীপ ধ্বংসের বিরোধিতা। ট্রাম্প পরিবারকে সরকার সেখানে বিলাসবহুল রিসোর্ট বানাতে দিতে চেয়ে জনক্ষোভের মুখে পড়েছে। প্রধানমন্ত্রী ইদি রামার বিরুদ্ধে আগে থেকে স্বজনপ্রীতির অভিযোগ ছিল।

আন্দোলন এখন রামার পদত্যাগের দাবিতে রূপ নিচ্ছে। বেলজিয়ামে বিক্ষোভ হয়েছে মুখ্যত ফ্রান্সের শিক্ষার্থীদের সমর্থনে। তবে সরকারের কৃচ্ছ্রতার নীতির বিরুদ্ধে ক্ষোভের কারণে এই সংহতি। ফ্রান্সের মতোই জার্মানিতে ৩১ অক্টোবর বড় বিক্ষোভ হবে বলে ধারণা করা হয়েছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।