
এনেনকেফালি বা অসম্পূর্ণ মস্তিষ্ক হলে শিশু বাঁচে না। স্পাইন বিফিডা বা দ্বিখণ্ডিত মেরুদণ্ড, মেনিনগোসিল, এনকেফালোসিল ইত্যাদি জন্মের পর অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা যায়।
সময়মতো অপারেশন না হলে আক্রান্ত শিশুদের শরীরে নানাবিধ জটিলতা দেখা দেয়:
● হাইড্রোসেফালাস: ৭০ শতাংশ রোগীর মাথায় পানি জমে যায়।
● কিডনি জটিলতা: ৮৫ শতাংশ রোগীর প্রস্রাবে ইনফেকশন, ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া এবং হাইড্রোনেফ্রোসিস বা হাইড্রোইউরেটারের মাধ্যমে কিডনি অকার্যকর হতে পারে।
● পায়ের বিকৃতি: ৬০ শতাংশ রোগীর পা বাঁকা হতে পারে।
● চিয়ারি ম্যালফরমেশন: ২৫ শতাংশ রোগীর ব্রেন স্টেম নিচে নেমে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কারণ হতে পারে।
ডা. সুদিপ্ত কুমার মূখার্জী, সহযোগী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারী, ন্যাশানাল ইন্সটিটিউট অবস নিউরোসায়েন্স এন্ড হাসপাতাল, ঢাকা