• শনি. অক্টো. 24th, 2026

সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড

Bytrendnews

অক্টো. 24, 2026


দ্বিতীয় দিনের অন্য ইভেন্টগুলোর মধ্যে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ১৪.৮৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) তাসমিয়া হোসেন। পুরুষদের হাইজাম্পে ২.১০ মিটার লাফিয়ে সেরা হয়েছেন নৌবাহিনীর মাহফুজুর রহমান।

পুরুষদের ৪০০ মিটার দৌড়ে ৪৭.৫৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লুসাদ ইসলাম। একই ইভেন্টে মেয়েদের বিভাগে ৫৬.২০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন সেনাবাহিনীর বর্ষা খাতুন।

প্রতিযোগিতার প্রথম দুই দিনে শেষ হয়েছে মোট ৩০টি ইভেন্ট। পদক তালিকায় আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৭টি সোনা, ১২টি রুপা ও ১৭টি ব্রোঞ্জসহ তাদের মোট পদক ৪৬টি। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ নৌবাহিনীর সংগ্রহ ১২টি সোনা, ১৬টি রুপা ও ৬টি ব্রোঞ্জসহ ৩৪টি পদক। একটি সোনা ও একটি রুপাসহ দুটি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।