
এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কর্মীর সংখ্যা কমানোর পথে হাঁটছে বিশ্বের বিভিন্ন ব্যাংক। বিশেষ করে প্রযুক্তি ও সহায়ক বিভাগগুলোতে নিয়মিত কাজের বড় অংশ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সুযোগ তৈরি হওয়ায় এসব বিভাগের কর্মীরা ছাঁটাইয়ের ঝুঁকিতে পড়ছেন।
সফটওয়্যার লেখা, পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য প্রক্রিয়াকরণের মতো কিছু কাজ এআইয়ের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। আগে এসব কাজের জন্য তুলনামূলক বড় কর্মীদল প্রয়োজন হতো।