• বৃহস্পতি. অক্টো. 22nd, 2026

সমুদ্রসীমা বিরোধ মিয়ানমার মামলার রায় বছরের শেষ দিকে

Bytrendnews

অক্টো. 22, 2026


ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ মামলার রায় চলতি বছরের শেষ দিকে দেবে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (আইটিএলওএস)।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুলাইয়ের মধ্যে দুদেশই নিজেদের দাবির পক্ষে যাবতীয় দলিল-প্রমাণ দাখিল করবে। এরপর সেপ্টেম্বর বা অক্টোবরে হবে শুনানি।

“আশা করা হচ্ছে বছরের শেষ নাগাদ আমরা রায় পেয়ে যাবো।”

সমুদ্রসীমা সমাধানে ২০০৯ সালের ১৩ ডিসেম্বর আইটিএলওএস-এ মামলা করে বাংলাদেশ।

খুরশেদ আলম বলেন, বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের ফলি হগের নেতৃত্বে আইনজীবীদের একটি দল প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

“আইটিএলওএস-এর ২৩ বিচারকের বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণা করবে।”

সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে মিয়ানমারের সঙ্গে মূল বিরোধ হলো- প্রতিবেশী এ দেশটি সমদূরত্ব (প্রিন্সিপল অফ ইকুয়াল ডিসটেন্স) ভিত্তিতে সমুদ্রসীমা দাবি করছে। তবে বাংলাদেশ এ ক্ষেত্রে ন্যায্যতাভিত্তিক (প্রিন্সিপল অফ ইকুয়িটি) পদ্ধতি অনুসরণের দাবি জানাচ্ছে।

অতিরিক্ত সচিব বলেন, তালপট্টি ও সেন্ট মার্টিন পয়েন্টে সীমানির্ণয় রেখার বিষয়ে আদালত প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

তালপট্টি ও সেন্ট মার্টিনের মধ্যে উপকূলীয় রেখা দূরত্ব ৭০০ কিলোমিটার। বাংলাদেশ বঙ্গোপসাগরে ৯০০ কিলোমিটার দূরবর্তী সীমা পর্যন্ত নিজেদের দাবি করেছে।

খুরশেদ আলম বলেন, মিয়ানমারের সঙ্গে সীমানা নির্দেশক ইস্যুটি আইটিএলওএস এর মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তবে দূরবর্তী প্রান্তের বিষয়টিতে সিদ্ধান্ত দেবে জাতিসংঘ।

জলসীমা বিরোধ নিষ্পত্তি হলে বাংলাদেশ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২১১৫ ঘ.

bdnews24



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।