• বৃহস্পতি. অক্টো. 22nd, 2026

সুরিয়াভানশির জন্য দরজা ‘আপাতত বন্ধ’ রাখছেন ভারত অধিনায়ক

Bytrendnews

অক্টো. 22, 2026


Published :

21 Oct 2026, 09:03 PM


Updated :
21 Oct 2026, 09:02 PM

আভিশেক শার্মা ও সাঞ্জু স্যামসন ধারাবাহিকভাবে ভালো করায় ভারতের একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না বৈভাব সুরিয়াভানশি। এই কিশোর সেনসেশনের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই শ্রেয়াস আইয়ারের। তবে এখনই তার দলে ঢোকার সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক।

চলতি বছরের শুরুতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে প্রথমবার ডাক পান সুরিয়াভানশি। ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়ে যায় তার। জিম্বাবুয়েতে পরের সিরিজেও খেলেন ১৫ বছর বয়সি এই ওপেনার।

স্যামসন ফেরায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বেঞ্চে বসে থাকতে হয় তাকে। এরপর সুযোগ পান তিনি এশিয়ান গেমস ক্রিকেটে। সেখানে দুই ম্যাচে ১৭৬.৬৬ স্ট্রাইক রেটে ৫৩ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

সুরিয়াভানশিকে সুযোগ দিতে এশিয়ান গেমসের ওই দুই ম্যাচে তিনে খেলেন স্যামসন। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির একটিতেও একাদশে জায়গা হয়নি সুরিয়াভানশির। নিউ জিল্যান্ড সফরের দলেও আছেন তিনি।

ক্রাইস্টচার্চে পাঁচ টি-টোয়েন্টির সিরিজটি শুরু হবে বৃহস্পতিবার। আগের দিন শ্রেয়াস বলেন, ওপেনিংয়ে আভিশেক ও স্যামসন ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকলে এখনই একাদশে জায়গা পাওয়ার প্রত্যাশা করতে পারেন না সুরিয়াভানশি।

“তার (সুরিয়াভানশি) মতো প্রতিভাবান একজনের ড্রেসিং রুমে সবসময় হাসিখুশি থাকা গুরুত্বপূর্ণ। তার বয়স খুবই কম। সুযোগ পাওয়ার জন্য তার সামনে আরও অনেক সময় আছে।

“এখনই সে দলে ঢুকে পড়তে পারবে, বিষয়টা এমন নয়। কারণ, আমাদের দুই ওপেনার ধারাবাহিকভাবে রান করছে এবং তারা বিশ্বকাপ জিতিয়েছে।”

ভারতের হয়ে এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি খেলেছেন সুরিয়াভানশি। ১৮৬.৩৬ স্ট্রাইক রেট ও দুই ফিফটিতে করেছেন ২৪৬ রান।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।