• শনি. অক্টো. 17th, 2026

দুর্গাপুরে বিনামূল্যে শিক্ষা উপকরণ পেল প্রায় ৩০০ শিক্ষার্থী

Bytrendnews

অক্টো. 17, 2026


Published : 17 Oct 2026, 11:59 PM

Updated : 17 Oct 2026, 08:39 PM

নেত্রকোণার দুর্গাপুরে ২৯৫ জন শিক্ষার্থীর মাঝে তিন মাসের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সামাজিক সংস্থা চার্চ অফ বাংলাদেশ এবং দাতব্য সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পের পক্ষ থেকে এসব উপকরণ দেওয়া হয়।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, অভাবের কারণে কোনো শিক্ষার্থী যেন পড়ালেখায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা উপকরণ পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও আগ্রহী হবে।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নেত্রকোণা।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।