
তন্ময় তানসেনের চলচ্চিত্র নির্মাণের পূর্ব অভিজ্ঞতা থাকায় কাজটি তাঁর জন্য তুলনামূলক সহজ ছিল। তিনি ‘রান আউট’ ও ‘পদ্ম পাতার জল’ সিনেমা দুটি পরিচালনা করেছেন। তবে অন্য সদস্যদের অভিনয় কিংবা পরিচালনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় তাঁদের জন্য কাজটি ছিল নতুন অভিজ্ঞতা।
এ প্রসঙ্গে তন্ময় তানসেন বলেন, ‘গান বানানোর বিষয়টা আমাদের চেনা, কিন্তু সেটি যখন সিনেমা হয়ে উঠছে, তখন সংলাপ, অভিনয়—এসবও মাথায় রাখতে হয়েছে। সবাই কি যে করেছি…উফ। সেসব আর মনে করতে চাই না। এটা আসলে আমাদের কাজ না, তারপরও আমরা চেষ্টা করেছি। অন্য রকম একটা অভিজ্ঞতা।’