• শনি. অক্টো. 17th, 2026

অবৈধ ফোন বন্ধে আবার উদ্যোগ, বৈধ সেটের দামে কী প্রভাব পড়বে

Bytrendnews

অক্টো. 17, 2026


ক্রেতারা কোথায় যাবে

আনঅফিশিয়াল মুঠোফোনের সবচেয়ে বড় সুবিধা সেটি অফিশিয়াল সেটের চেয়ে বেশ খানিকটা কমদামে পাওয়া যায়। গ্রাহকেরা তাই দাম বৃদ্ধির খড়্গ এড়াতে এমন ফোনে ঝুঁকছে। তবে বৈধ মুঠোফোন উৎপাদকদের দাবি, দেশের বাজারে বিক্রি হওয়া আনঅফিশিয়াল ফোনের অন্তত ৭৫ শতাংশই রিফার্বিশড এবং সেকেন্ডহ্যান্ড। একটি বৈধ ফোনসেট কিনে সেটি গ্রাহক যতটা মেয়াদে ব্যবহার করতে পারেন, আনঅফিশিয়াল ফোনে সেই মেয়াদ তাঁরা পাচ্ছেন না। ফলে সল্পমেয়াদে সুবিধা পেতে গিয়ে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে গ্রাহককে অফিশিয়াল সেট কিনতে উৎসাহিত করতে হলে দাম কমানোর বিকল্প নেই বলে মনে করছেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞেরা। তাঁরা বলছেন, মুঠোফোনের দাম কমানো না গেলে এনইআইআর বাস্তবায়নও চ্যালেঞ্জের মুখে পড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, অনেক দেশ বিভিন্ন ধরনের শুল্ক কমিয়ে মুঠোফোনের দাম হাতের নাগালে রাখার উদ্যোগ নিয়েছে। ক্যামেরা, ডিসপ্লে প্যানেল, ব্যাটারিসহ ইত্যাদি বিভিন্ন খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক কমাতে পারলে দেশীয় বাজারে তৈরি হওয়া সেটের দাম বাজেটের মধ্যে থাকতে পারে। দাম নিয়ন্ত্রণ করা না গেলে, আনঅফিশিয়াল চ্যানেলে সেট বিক্রি অনুৎসাহিত করা, এমনকি এনইআইআর বাস্তবায়নও চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।