• শুক্র. অক্টো. 16th, 2026

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি রোগী ১১৮১

Bytrendnews

অক্টো. 16, 2026


দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এ হিসাব গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার। স্বাস্থ্য অধিদপ্তর আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৪৪০। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২১০ জন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।