• বুধ. অক্টো. 14th, 2026

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে চাহিদামতো টাকা তুলতে পারছে না। আগামী বৃহস্পতিবার থেকে গ্রাহকেরা চাহিদামতো টাকা উত্তোলন করতে পারবেন।

Bytrendnews

অক্টো. 14, 2026


জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে আমরা ১০ শতাংশ সুদে ন্যাশনাল ব্যাংককে টাকা ধার দিয়েছি। সময়মতো এই টাকা ফেরত না পেলে বাংলাদেশ ব্যাংক আমাদের টাকা ফেরত দেবে। ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করতে এই ধার দেওয়া হয়েছে।’

জানা গেছে, ধারের মেয়াদ শেষ হওয়ার পর সোনালী ব্যাংক টাকা ফেরত না পেলে মেয়াদ শেষের তিন দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংককে এই টাকা ফেরত দেবে। এই শর্তে ব্যাংকটিকে টাকা ধার দিয়েছে সোনালী ব্যাংক।

এর আগে ব্যাংকটিকে স্বাভাবিক লেনদেনে বৃহস্পতিবার চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হকের সঙ্গে বৈঠক করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। ওই বৈঠকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতে ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহের নির্দেশনা দেওয়া হয়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।