• মঙ্গল. অক্টো. 13th, 2026

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল জব্দ

Bytrendnews

অক্টো. 13, 2026


ময়মনসিংহের ত্রিশালের পোড়াবাড়ি বাজার ও এর আশপাশের এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৪৭ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ও আজ শনিবার সকালে ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম ত্রিশাল থানা পুলিশের সহায়তায় দুই দফা অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল জব্দ করেন।

অভিযানে প্রায় ১৫০০ কেজি চাল উদ্ধার হয় বলে জানান ইউএনও মোস্তাফিজুর রহমান।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি বাজারে শুক্রবার রাত সাড়ে নয় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনৈক দুলালের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬ বস্তা চাল জব্দ করা হয়।’

কিন্তু, এ সময় অভিযুক্ত দুলালকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আজ শনিবার সকালে দুলালের বাড়ির আশপাশের বাড়িতেও চাল রয়েছে এমন সংবাদ পেলে, পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে চারটি বাড়ি থেকে ১১ বস্তা চাল জব্দ করা হয়।’

এ অভিযানে ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন বলে জানান ইউএনও।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।