• রবি. অক্টো. 11th, 2026

আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব ট্রাম্পের

Bytrendnews

অক্টো. 11, 2026


মেক্সিকো উপসাগর এবং ওন্টারিও হ্রদের নাম পরিবর্তনের চেষ্টার পর শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরও কিছু জলভাগের নাম বদলানোর ধারণা দিয়েছেন।

টেনিসির ক্লার্কসভিলে এক সমাবেশে ট্রাম্প বলেন, “আমাদের কাছে উপসাগর আছে। আমাদের কাছে একটা সুন্দর হ্রদ আছে..এখন, কেউ একজন বলল, আপনার একটা নদী দরকার। … আমাদের একটা নদী দরকার। আমাদের একটা মহাসাগর দরকার।”

ট্রাম্প ভাবছেন যে, তিনি আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যে কোনও একটির নাম পরিবর্তন করতে পারেন এবং তিনি রসিকতার ছলে ইঙ্গিত দিয়েছেন যে, নতুন নাম তার নিজের সম্মানার্থে রাখা হতে পারে।

তিনি বলেন, “আমরা এর নাম দিতে পারি ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’—এ রকম কিছু। তার এ কথায় সমাবেশে উপস্থিত অনেকে হাসেন এবং হাততালি দেন।

গত বছর ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখেন। এ সিদ্ধান্তের ফলে মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়।

নতুন নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় সংবাদমাধ্যম এপি এর সঙ্গেও তার বিরোধ বাধে। এছাড়া, এ সিদ্ধান্তকে ঘিরে আরও কিছু উত্তেজনা তৈরি হয়।

টনি ট্রাম্প গত আগস্ট মাসে নিউ ইয়র্ক এবং কানাডার মাঝামাঝি অবস্থিত লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রেখেছিলেন।

বাণিজ্য এবং শুল্ক নিয়ে কানাডীয় নেতাদের সাথে চলা একটি বিরোধের জের ধরে তিনি এই পদক্ষেপ নেন।

প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা ব্যবহার করে জলভাগ ও অন্যান্য ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করতে পারেন। অনলাইনে মানচিত্র সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত ট্রাম্পের দেওয়া নতুন নাম গ্রহণ করেছে।

শনিবারের সমাবেশে ট্রাম্প বলেন, তিনি হাডসন নদীর নাম পরিবর্তন করবেন না। নদীটি তার নিজ অঙ্গরাজ্য নিউ ইয়র্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অভিযাত্রী হেনরি হাডসনের নামে নদীটির নামকরণ করা হয়েছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।