• রবি. অক্টো. 11th, 2026

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ সৌদি জোটের, দায় অস্বীকার হুতিদের

Bytrendnews

অক্টো. 11, 2026


ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর অভিযোগ তুলেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

গতকাল বৃহস্পতিবার জোট এই অভিযোগ তোলে। তবে হুতিরা হামলার অভিযোগ অস্বীকার করেছে। আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, গত মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই কেন্দ্রটি মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে। হামলার ফলে একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়লেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি।

জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে হুতিরা জড়িত।

হুতিদের এক সামরিক সূত্র মদিনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা একে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বলেছে, মক্কায় হামলার যে অভিযোগ সৌদি আরব আগে তুলেছিল, এর স্বপক্ষে কোনো প্রমাণ দিতে না পারার ব্যর্থতা ঢাকতেই তারা এমন মনগড়া গল্পের অবতারণা করছে।

সৌদি জোটের দাবি, হুতিরা ধারাবাহিকভাবে ইসলামের দুই পবিত্র স্থান—মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে হামলা চালানোর চেষ্টা করছে এবং এর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের উসকে দিচ্ছে।

জোট জোর দিয়ে বলেছে, পবিত্র স্থান এবং হজযাত্রীদের সুরক্ষায় তারা যেকোনো পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

এ ছাড়া বৃহস্পতিবার পৃথক এক ঘোষণায় সৌদি জোট জানায়, হুতিদের ছোড়া আরও চারটি ড্রোন তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের আকাশে ধ্বংস করেছে।

একইসঙ্গে খামিস মুশাইত ও জিজান শহরের ওপর দিয়ে উড়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তারা আকাশেই ধ্বংস করেছে।

এদিকে ইয়েমেনের তাইজ প্রদেশে হুতিদের বড় একটি আক্রমণ রুখে দেওয়ার দাবি করেছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী। তারা জানিয়েছে, হুতি যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।