• রবি. অক্টো. 11th, 2026

‘বাল্যবিয়ে মেয়েদের ভবিষ্যৎ গড়ার পথে বাধা’

Bytrendnews

অক্টো. 11, 2026


তার মতে, বাল্যবিয়ের কারণে অনেক মেয়ের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মশক্তি হিসেবে নারীর অংশগ্রহণও কমে যায়।

Published : 11 Oct 2026, 04:30 PM

Updated : 11 Oct 2026, 03:35 PM

বাল্যবিয়ে শুধু নারীর জন্য নয়, গোটা সমাজের জন্যই ক্ষতিকর বলে মনে করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক মিনু।

তার মতে, বাল্যবিয়ের কারণে অনেক মেয়ের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মশক্তি হিসেবে নারীর অংশগ্রহণও কমে যায়।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নারীরা সমাজের গুরুত্বপূর্ণ কর্মশক্তি। কিন্তু বাল্যবিয়ের কারণে অনেক মেয়েই নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং কর্মশক্তির অংশ হিসেবে তাদের সম্ভাবনাও কাজে লাগানো যায় না।

তিনি বলেন, এর প্রভাব শুধু মেয়েটির জীবনেই সীমাবদ্ধ থাকে না, পরিবার ও সমাজেও পড়ে। তাই বাল্যবিয়ে বন্ধ করে মেয়েদের শিক্ষা, বিকাশ ও ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ দিতে হবে।

বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো গণমাধ্যমে তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন নাসিমুন আরা হক মিনু।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।