• শনি. অক্টো. 10th, 2026

বরিশালে সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

Bytrendnews

অক্টো. 10, 2026


Published :

10 Oct 2026, 09:40 PM


Updated :
10 Oct 2026, 09:40 PM

বরিশাল নগরে সাবেক স্বামীর আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে করা সাইবার আইনের মামলায় এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার এসআই নিবাস চন্দ্র মিস্ত্রি।

গ্রেপ্তার রওনক বিনতে নূর রিপা (৩৫) ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের নুরুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি নলছিটির অনুরাগ দড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এসআই নিবাস চন্দ্র মিস্ত্রি বলেন, গ্রেপ্তারের পর রওনককে আদালতে পাঠানো হয়।

পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জান্নাতুল মিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালতের বকশি মো. হারুন।

রওনকের সাবেক স্বামী মিজানুর রহমানের অভিযোগ, বিচ্ছেদের পরও তার ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে হয়রানি করা হয়। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েও কাবিননামার টাকার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় ৩১ অগাস্ট ট্রাইব্যুনালে মামলা করেন মিজানুর রহমান। ট্রাইব্যুনালের নির্দেশে বন্দর থানায় মামলাটি নথিভুক্ত করে পুলিশ তদন্ত করছে।

মিজানুর রহমান ও রওনকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০২৫ সালে বনিবনা না হওয়ায় আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের বিচ্ছেদ হয়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।