• শুক্র. অক্টো. 9th, 2026

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: মেঘনায় অভিযানে জেলেদের হামলা, কোস্ট গার্ডের গুলি

Bytrendnews

অক্টো. 9, 2026


Published :

10 Oct 2026, 12:05 AM


Updated :
10 Oct 2026, 12:05 AM

বরিশালে মেঘনা নদীর হিজলা অংশে কোস্ট গার্ডের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। তাদের রক্ষায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ড ১০টি ফাঁকা গুলি ছোড়ে।

শুক্রবার বিকালে নদীর অন্তপাম এলাকায় এ ঘটনার পর মাছ, জাল ও ইঞ্জিনচালিত দুই নৌকাসহ দুই জেলেকেও আটক করার কথা বলেছেন হিজলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

আটকরা হলেন- সালাহউদ্দিন চকিদার এবং মো. শাহ আলম। হামলায় মৎস্য অধিদপ্তরের স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মা ইলিশ রক্ষার কোস্ট গার্ডের একটি দল মেঘনা নদীতে টহল দিচ্ছিল। এ সময় বেশ কয়েকটি নৌকায় জেলেরা লাঠিসোঁটা ও ইট নিয়ে টহল দলের ওপর হামলা চালায়। তবে কোস্ট গার্ড ফাঁকা গুলি করে তাদের ধাওয়া দেয়।

খবর পেয়ে মৎস্য অধিদপ্তরের লোকজন স্পিডবোট নিয়ে সেখানে গেলে জেলেরা তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে স্পিডবোটের সামনে কাচসহ হর্ন ভেঙে যায়।

তিনি বলেন, ঘটনার সময় ধাওয়া করে একটি নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়। এ ছাড়া নদীতে ফেলা দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি মাছ জব্দ করা হয়।

মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হবে। সেইসঙ্গে আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।

মা ইলিশ রক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা; যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।