
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংকের জিএম মোহাম্মদ শাহেদুর রহমান ও শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংকের জিএম মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) জিএম আবু সাঈদ মো. রওশনুল হক এবং জনতা ব্যাংকের জিএম মো. আব্দুল মতিন এবং সোনালী ব্যাংকের জিএম মো. জামান মোল্লা ও মো. সাকায়েত হোসেন পাটোয়ারীকে পদোন্নতি দিয়ে নিজ নিজ ব্যাংকের ডিএমডি করা হয়েছে।