• বৃহস্পতি. অক্টো. 8th, 2026

ঢাকায় হয়ে গেল ‘নুডলস ফেস্ট’

Bytrendnews

অক্টো. 8, 2026


বিশ্ব নুডলস দিবস উপলক্ষে ‘নুডলস ফেস্ট’ আয়োজন করার কথা জানিয়েছে মিস্টার নুডলস।

মঙ্গলবার রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে দিনভর এ উৎসহ হয় বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, উৎসবে বিভিন্ন স্বাদের নুডল্স উপভোগের পাশাপাশি নানা বিনোদনমূলক কার্যক্রম, প্রতিযোগিতা ও পুরস্কার জেতার সুযোগ ছিল।

প্রাণ বলছে, নুডলসস ফেস্টে দর্শনার্থীরা মিস্টার নুডলসের রামেন, ম্যাজিক মসলা, কোরিয়ান সুপার স্পাইসি ও মুঘল কাচ্চি ফ্লেভারসহ বিভিন্ন স্বাদের নুডলস বিনামূল্যে উপভোগ করেছেন। পাশাপাশি আয়োজন করা হয় লাইভ কুকিং, মজার গেমস ও ফটো সেশনের।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘স্পিন অ্যান্ড উইন’ চ্যালেঞ্জ। এতে অংশ নিয়ে দর্শনার্থীরা জিতে নিয়েছেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এছাড়া বিশেষ অফারে পছন্দের মিস্টার নুডল্স কেনার সুযোগও ছিল।

প্রাণ অ্যাগ্রো লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম মইনুল ইসলাম মঈন বলেন, “নুডলসপ্রেমীদের সঙ্গে মিস্টার নুডলস ব্র্যান্ডের সরাসরি সম্পৃক্ততা তৈরি এবং তাদের জন্য আনন্দঘন অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ আয়োজন।

“বিভিন্ন স্বাদের নুডলসের সঙ্গে বিনোদনমূলক কার্যক্রম যুক্ত করে উৎসবটিকে সবার জন্য উপভোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”

মিস্টার নুডলসের মহাব্যবস্থাপক তোষণ পাল বলেন, “বর্তমানে শিশু, তরুণসহ সব বয়সী মানুষের কাছে মিস্টার নুডলস জনপ্রিয় হয়ে উঠেছে।

“নুডলস ফেস্টে বিভিন্ন স্বাদের নুডলস নিয়ে মূল্যবান মতামত পেয়েছি। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন ফ্লেভার নিয়ে আসার পাশাপাশি ভোক্তাদের জন্য এ ধরনের আরও আয়োজন করার উদ্যোগ নেব।”



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।