[ad_1]
টব ও জিও ব্যাগের সবজি
বেগুন, টমেটো, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, গাজর, বিটরুট, স্কোয়াশ, মরিচ, ক্যাপসিকাম, লেটুস, পুদিনাপাতা, মিষ্টি আলুসহ নানা পদের শাক চাষের জন্য ১২ থেকে ১৫ ইঞ্চি গভীর টব বা জিও ব্যাগ নির্বাচন করুন।
সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতেই বীজতলায় চারা তৈরির কাজ শুরু করা ভালো। চারা চার-পাঁচ সপ্তাহের হলে স্থায়ী টবে বা ব্যাগে রোপণ করুন। টমেটো ও বেগুনগাছ ভারী হয়ে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে কঞ্চি বা লাঠির সাপোর্ট দিন।
সরাসরি বপনযোগ্য শাকসবজি
মুলা, ঢ্যাঁড়স, শালগম, গাজর, পালংশাক, লালশাক, বাটিশাক, বথুয়াশাক, শর্ষেশাক, ধনেপাতা ও লেটুসের বীজ সরাসরি টবে বোনা যায়। বীজ বোনার আগে ২০-৩০ মিনিট রোদে শুকিয়ে নিন। শুকানোর পর ঠান্ডা হলে ১০-১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে টবে বা বেডে লাগান, এতে বীজ গজানোর হার বাড়ে।
লালশাক, পালংশাক ও ধনেপাতা ১০-১৫ দিন পরপর অল্প অল্প করে বুনুন, তাহলে ধাপে ধাপে গাছ বড় হতে থাকবে, শীতজুড়ে তুলতে পারবেন টাটকা শাকপাতা।
মাচার জন্য লতানো সবজি
লাউ, শিম, বরবটি ও শসার মতো লতানো সবজির জন্য ২০ ইঞ্চির টব বা বড় হাফ ড্রাম উপযোগী। টবের আকার যত বড় হবে, তত ভালো। চারা লতিয়ে উঠতে শুরু করলে বাঁশ, দড়ি বা নেট দিয়ে শক্ত মাচা তৈরি করে দিতে হবে।
[ad_2]
Source link