[ad_1]
কিন্তু তাঁরা ফিরতেই ৩২ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে ১৫৮ রানের ওই সংগ্রহই যথেষ্ট হয়েছে জয়ের জন্য। বাংলাদেশের বোলারদের বিপক্ষে তেমন লড়াইও করতে পারেননি মালয়েশিয়ার ব্যাটসম্যানরা।
দলের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ২৯ রান করেন আহমেদ আকিল ওয়াহেদ। এ ছাড়া দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন। ২২ বলে মোহাম্মদ আমির ১৫ আর বিজয় উন্নি ১৫ বল খেলে ১৪ রান করেন। তাতে ১৬ ওভারেই ৬৯ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া।
বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে পান মোহাম্মদ রুবেল ও রাকবুল হাসান। এক উইকেট করে নিয়েছেন আবু হায়দার, আবদুল গাফফার, মেহরব ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
[ad_2]
Source link