[ad_1]
আয় করযোগ্য না হলেও দায়িত্ব অনুযায়ী জিরো রিটার্ন জমা দেওয়া যায়, এতে কোনো কর দিতে হয় না।
আরেকটু সহজ করে বলা যাক। এনবিআরের সর্বশেষ বিধি অনুযায়ী, সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা হলো চার লাখ টাকা। অর্থাৎ বছরে আপনার মোট আয় এর নিচে হলে কোনো ট্যাক্স বা আয়কর দিতে হবে না।
তবে আয় করযোগ্য না হলেও রিটার্ন ফরমে আপনার প্রকৃত আয়, ব্যয় এবং সম্পদ ও দায়ের বিবরণী সঠিকভাবে উল্লেখ করতে হবে।
অনেকেই মনে করেন, আয় করযোগ্য না হলে রিটার্ন ফরমে সব জায়গায় শূন্য লিখে জমা দেওয়া যায়। আপনার যদি আয় মাসে ১০-১৫ হাজার টাকা হয়, তবে ফরমে আয়ের জায়গায় সেই সঠিক অঙ্কটিই লিখবেন, ট্যাক্সের ঘরে শূন্য বসবে। আইন অনুযায়ী, আয় নিয়ে মিথ্যা তথ্য দেওয়া দণ্ডনীয় অপরাধ।
এ ছাড়া গুজবে কান না দিয়ে etaxnbr.gov.bd পোর্টালে যাচাই করে নিজের রিটার্ন স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনে কর সার্কেলে যোগাযোগ করুন।
[ad_2]
Source link