[ad_1]
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই সংঘাতগুলোর কারণে বিশ্বজুড়ে খাদ্যের অভাব, জ্বালানির মূল্যবৃদ্ধি, বৈশ্বিক মূল্যস্ফীতিসহ বেশ কিছু তীব্র মানবিক সংকট তৈরি হচ্ছে।
ফোর্টি জানান, এ ধরনের সংঘাতে জড়িত পক্ষগুলোর জন্য সাধারণ পরিষদ কিছু আলোচনার সুযোগ তৈরি করে দেবে সত্যি, তবে বড় কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তাদের কম।
প্রতিষ্ঠার আট দশক পেরিয়ে জাতিসংঘ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে রয়েছে মানবিক সহায়তা, স্বাস্থ্য ও আন্তর্জাতিক সহযোগিতায় তার দীর্ঘ অর্জন; অন্যদিকে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব, ভেটো-অচলাবস্থা ও আর্থিক সংকট।
বিশ্ব সংস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হলেও সব দেশের প্রতিনিধিত্বে বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনার এমন বিস্তৃত মঞ্চ এখনো নেই। জাতিসংঘের ভবিষ্যৎ তাই নির্ভর করছে শুধু তার নিজস্ব সংস্কারের ওপর নয়, সদস্যদেশগুলো আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ দায়িত্ব পালনে কতটা আন্তরিক হয়, তার ওপরও।
তথ্যসূত্র: আল–জাজিরা, ক্রাইসিস গ্রুপ, কাউন্সিল ফর ফরেন রিলেশন ওআরজি, ন্যাশনাল ডব্লিউডব্লিউটু ওআরজি, বিবিসি, এএফপি
[ad_2]
Source link