[ad_1]
জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচ। তার আগে দুই দলের সমর্থকদের মধ্যেও দেখা গেল মধুর এক লড়াই। ম্যাচ শুরুর ঘণ্টা দু-এক আগে হংকংয়ের দর্শকেরা গ্যালারিতে বসতেই অন্য পাশে থাকা বাংলাদেশি সমর্থকেরা চিৎকার শুরু করেন। প্রায় ৩০-৪০ জন বাংলাদেশি নিজেদের গ্যালারির শেষ প্রান্তে গিয়ে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে গ্যালারি মুখরিত করেন। হংকংয়ের দর্শকেরাও বসে থাকেননি। ‘One Team One Hong Kong’, ‘Fight for Glory’ লেখা টিফো হাতে স্লোগানে স্লোগানে দিয়েছেন জবাব।
প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে হংকংয়ের ১১০ জন সমর্থক বাংলাদেশে এসেছেন ম্যাচ দেখতে। তাদের একজন চ্যান সিও। প্রথমবার ঢাকায় এসে উচ্ছ্বসিত তিনি, ‘প্রথমবার বাংলাদেশে এলাম। খুবই ভালো লাগছে। এখানকার মানুষ ফুটবলকে অনেক ভালোবাসেন।’ কে জিতবে এমন প্রশ্নে খানিকটা দ্বিধায় পড়ে মুচকি হেসে যোগ করলেন, ‘তোমরা আমাদের বন্ধু... তবে আমরাই জিতব।’
[ad_2]
Source link