[ad_1]
অলিভার কানকে মনে আছে?
স্মৃতির পাতা থেকে ২০০২ বিশ্বকাপ ফাইনালটা সবার আগে উঠে আসার কথা। কানের সেই ভুল যে ভোলা কঠিন! অথচ সেবার ফাইনালের আগে জার্মান কিংবদন্তি দেখিয়ে দেন, গোলকিপারও বিশ্বকাপে পারফরম্যান্সে সবাইকে ছাপিয়ে যেতে পারেন। ভীষণ আগ্রাসী এক ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছিলেন জার্মানির পোস্টে।
কিন্তু ফাইনালে রিভালদোর শট হাতে রাখতে না পেরে ফিরতি শটে রোনালদোর গোল হজমে কানের সব অর্জন মাটি হয়ে যায় দর্শকের কাছে। অথচ সেবার গোল্ডেন বলজয়ী কান আজও পর্যন্ত বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী একমাত্র গোলকিপার। ২০০২ ব্যালন ডি’অরেও হয়েছিলেন তৃতীয়। ব্রাজিলের বিপক্ষে সেই ফাইনালের ফল অন্য রকম হলে কানও হয়তো তৃতীয় না হয়ে প্রথম হতেন, অর্থাৎ ব্যালন ডি’অর জিততেন। তখন ১৯৬৩ সালে লেভ ইয়াশিনের পর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারজয়ী দ্বিতীয় গোলকিপার হতেন কান।
[ad_2]
Source link