[ad_1]
ক্ষত মোকাবিলার চেষ্টা
ফ্রান্সজুড়ে সপ্তাহান্তের সহিংস বিক্ষোভে প্রায় ২ হাজার ৪০০ জনকে আটক করেছে পুলিশ। এমনকি লুটপাটে জড়িতদের খুঁজে বের করতে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ফরাসি সরকার জানিয়েছে, মাঠপর্যায়ে পুলিশের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। আগামী সপ্তাহান্তে আবার বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা জোরদার করা হবে। তবে অতিরিক্ত কতজন পুলিশ মোতায়েন করা হবে, সেটা জানানো হয়নি।
ব্যাপক সহিংসতায় ক্ষতির শিকার ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ফরাসি সরকার। কর্মী ছাঁটাই এড়াতে সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানগুলোয় সাময়িক ছুটির ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর তাৎক্ষণিক নগদ অর্থের চাহিদা মেটাতে বিশেষ তহবিলের ব্যবস্থা করা হচ্ছে।
তবে এ সহায়তার আওতায় কত অর্থ বরাদ্দ দেওয়া হবে ও কীভাবে তা বিতরণ করা হবে; সেসব বিষয়ে বিস্তারিত জানায়নি সরকার। ক্ষয়ক্ষতির কিছু অংশ বিমার অর্থে লাঘব করা যাবে বলেও আশা করা হচ্ছে।
[ad_2]
Source link