[ad_1]
২০২৩ সালে এসে সরকার আবার সেই আইন সংশোধন করে। তখন ঠিক হয়, একজন ব্যক্তি একই ব্যাংকের পরিচালক পদে টানা সর্বোচ্চ ১২ বছর থাকতে পারবেন। তারপর তিন বছর বিরতি দিয়ে আবার পরিচালক হতে পারবেন।
এই দুই আইনের কারণে ব্যাংকে সে সময় পরিবারতন্ত্র কায়েম হয় এবং কয়েকটি পরিবারের হাতে জিম্মি হয়ে পড়ে ব্যাংক। বলা হয়, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে ব্যাংকমালিকদের পরিবারতন্ত্র উপহার দিয়েছিল সরকার। ২০২৪ সালের নির্বাচনের আগে আবার একটি উপহার পেয়েছিলেন তাঁরা। দেশের ব্যাংক খাত এখন যে দুর্দশায়, তার পেছনে অন্যতম কারণ ছিল এভাবে পরিবারতন্ত্র কায়েম করা।
সেই আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। অন্তর্বর্তী সরকারও চলে গেছে। ক্ষমতায় বিএনপি সরকার। এখনকার অর্থনীতির মন্দা উত্তরণের জন্য প্রয়োজন বড় ধরনের সংস্কার। এর মধ্যে অগ্রাধিকার হচ্ছে ব্যাংক খাতের সংস্কার।
[ad_2]
Source link