[ad_1]
দুটি বিভাগ (৩-৯ বছর - ক বিভাগ, ১০-১২ বছর - খ বিভাগ) মিলিয়ে বিজয়ীদের দেওয়া হবে পুরস্কার। ছবি আঁকার বিষয়: আমার চোখে বাংলাদেশ। ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে কাগজে ছবি এঁকে চিত্রটির ছবি তুলতে হবে। সেই ছবি www.amarbangladesh.live ওয়েবসাইটে আপলোড করতে হবে। অবশ্যই ছবি আপলোড দেওয়ার সময় প্রতিযোগীর নাম, মুঠোফোন নম্বর (অভিভাবকের), ঠিকানা ও বিভাগ নির্বাচন করতে হবে।
প্রত্যেক বিজয়ী উপহার হিসেবে পাবে: বই, ক্রেস্ট, সার্টিফিকেট। সেই সঙ্গে বিজয়ীদের আঁকা ছবি ছাপা হবে প্রথম আলোর গোল্লাছুট পাতায় ও ছবি পোস্ট করা হবে গ্রামীণফোন এবং প্রথম আলো ফেসবুক পেজে। বিজ্ঞপ্তি
[ad_2]
Source link